এবার গোয়েন্দা কর্মকর্তার চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন ইমন। ছবির নাম পরবাসিনী। পরিচালক স্বপন আহমেদ। ইমন বললেন, ‘চলচ্চিত্রে আমি যে চরিত্রগুলোতে অভিনয় করেছি, এর সব কটিই রোমান্টিক নায়কের চরিত্র। এবার আমি অ্যালিয়েনদের বিরুদ্ধে লড়ছি। ভাবনাটা একেবারেই নতুন।’এর আগে একই পরিচালকের লালটিপ ছবিতে অভিনয় করেছিলেন ইমন। পরবাসিনী ছবিতে আরও অভিনয় করছেন নিরব ও মেহজাবিন। ইমন সম্প্রতি শিউলিমণি নামে একটি টেলিসিনেমায় অভিনয় করেছেন। এ ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নিপুণ। এবার ঈদের পরদিন এটিএন বাংলায় প্রচারিত হবে টেলিসিনেমাটি। এ ছাড়া তিনি শেষ করেছেন এই তো ভালোবাসা ছবির ডাবিং।