এবার চলচ্চিত্র পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ এরই মধ্যে টেলিছবি পরিচালনা করেছেন। অভিনয়ও করেছেন। বিভিন্ন সময় চ্যানেল আইয়ে প্রচারিত এই টেলিছবিগুলো হলো ডেঞ্জারম্যান, দুরন্ত অভিযান ও কয়েদী। এবার তিনি চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম পায়েল।ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমার চলচ্চিত্র পরিচালক হওয়ার পেছনে বড় অবদান চ্যানেল আইয়ের। আমাকে দিয়ে জোর করে টেলিছবি বানিয়ে বানিয়ে পরিচালক ফেরদৌস ওয়াহিদের জন্ম দিয়েছে এই চ্যানেলের কর্তৃপক্ষ।’ চলচ্চিত্র পরিচালনার ব্যাপারে বলেন, ‘প্রচণ্ড চাপ অনুভব করছি।’জানালেন, ছবিতে তিনি প্রধান পরিচালক। সঙ্গে থাকবে একটি পরিচালক প্যানেল। এতে থাকবেন তহুরুজ্জামান বাবু ও লিটন খান।ছবির গল্প প্রসঙ্গে ওয়াহিদ বলেন, ‘এটি হবে শতভাগ রোমান্টিক ছবি। এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন তিশা। তবে নায়ক কে হচ্ছেন, সে বিষয়ে এখনই জানাতে চাচ্ছি না।’পায়েল ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করবেন হাবিব। এ ব্যাপারে হাবিব বলেন, ‘বাবার প্রথম ছবিতে কাজ করছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার। ছবির একটি গান শেষ করেছি। শিগগিরই এফএম রেডিওতে গানটি মুক্তি দেওয়া হবে।’ছবির কাহিনি লিখেছেন লিটন খান।