এবার চলচ্চিত্র পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র পরিচালনায় নাম লেখালেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ছবির নাম কুসুমপুরের গল্প। গত শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে ফেরদৌস ওয়াহিদের বাসায় ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবার সঙ্গে ছবির নতুন নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘একটি রুচিশীল ও বাণিজ্যিক ছবি বানানোর দীর্ঘদিনের ইচ্ছে ছিল। তবে সেটা অবশ্যই অন্য সব ছবি থেকে একটু আলাদা হবে।’ ছবির গল্প প্রসঙ্গে জানালেন, হিন্দুসম্প্রদায়ের গল্প নিয়ে ছবির কাহিনি। ছবির অভিনয়শিল্পীদের প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘এক জোড়া নতুন মুখ উপহার দিতে যাচ্ছি এই ছবির মাধ্যমে। আশা করছি, সবাই ভালোভাবেই তাঁদের গ্রহণ করবেন।’ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ইউসুফ আল মামুন।