এবার চলচ্চিত্রে অভিনয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পর্দার শিল্পী মৌসুমী নাগ এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম রান আউট। পরিচালনা করছেন তন্ময় তানসেন। এরই মধ্যে চট্টগ্রামে তিন দিন শুটিংও হয়ে গেছে ছবিটির। গল্পটি অপরাধজগতের। এই জগতের গডফাদার শহীদুজ্জামান সেলিম, শীর্ষ সন্ত্রাসী শ্যামল মাওলা আর নীতিনির্ধারক মৌসুমী নাগ। মেয়েটি নিজেই একসময় দলের অন্য দুজনকে ছাড়িয়ে যায়। তন্ময় বলেন, ‘ছবিটি তৈরি করছি ডিজিটাল প্রযুক্তিতে। তবে বাজেট এবং সময়ের ব্যাপারে কোনো আপস করছি না। ইচ্ছা আছে, ছবিটি মুক্তি দেব প্রেক্ষাগৃহে।’মৌসুমী নাগ বললেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং।’নভেম্বর মাসের মধ্যেই ছবির শুটিং শেষ হবে। এরপর হবে নির্মাণ-পরবর্তী কাজ।