এবার ছবি প্রযোজনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমান
এ আর রাহমান

খবরটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। হচ্ছে হবে করেও হচ্ছিল না। অবশেষে প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এ আর রাহমানের। অস্কারজয়ী এই সুরকার বলেছেন, বরাবরই চলচ্চিত্রের নির্মাণ-প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগ্রহ ছিল তাঁর। তবে সুরকার থেকে পুরোদস্তুর পরিচালক বনে যাওয়া বিশাল ভরদ্বাজের পথ অনুসরণের কোনো ইচ্ছা তাঁর নেই। প্রযোজনা করতে পেরেই তিনি খুশি। এ আর রাহমান বলেন, ‘আমাদের প্রথম প্রযোজনার কাজ শিগগিরই শুরু হবে। হিন্দিতে বানানো হবে ছবিটা। আমি নিজেও দেখভাল করব। ছবিটা বানানোর জন্য দুর্দান্ত একটা দল আমরা এরই মধ্যে বানিয়েছি। অবশ্য বিশালের মতো পরিচালনার ইচ্ছা আমার নেই।’ আইএএনএস।