এবার ছেলের মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল আবার মা হলেন। এবার তিনি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কাজলের এই পুত্রসন্তানের জন্ম হয়। হাসপাতালে তাঁর পাশে স্বামী অজয় দেবগন উপস্থিত ছিলেন। অজয় এই খুশির খবর পরিবারের সবাইকে মুঠোফোনের মাধ্যামে জানান। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন অজয়ের মেয়ে নাইসা ও শাশুড়ি তনুজা।নিজের অনুভূতি জানাতে গিয়ে অজয় বললেন, ‘আমরা খুবই আনন্দিত।’এরই মধ্যে অজয় নিজের সব শুটিং বাতিল করেছেন। সামনে রতন জৈনের তেজ ছবির কাজের জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল, সেটিও আপাতত স্থগিত করেছেন তিনি। অজয় বললেন, ‘এই সময়টায় আমি কাজল আর আমার ছেলের পাশে থাকতে চাই।’