এবার ছোট মেয়েকে নিয়ে হেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মেয়ে এষা দেওলের পর এবার বলিউড ড্রিমগার্ল হেমামালিনী তাঁর ছোট মেয়ে অহনাকে সিনেমায় নিয়ে আসার পরিকল্পনা করছেন। নিজের প্রযোজনায় ছবি ‘টেল মি ওহ খোদা’ শিগগিরই মুক্তি পাবে। তার পরেই নিজে ছোট পর্দায় আসবেন এবং ছোট মেয়ে অহনাকে ক্যামেরার মুখোমুখি করবেন। অহনা এখন ব্যস্ত তাঁদের হোম প্রোডাকসন্সের কাজ নিয়ে। ছোট মেয়েকে নিয়ে হেমামালিনী বললেন, ‘অহনা এখন আমাদের পরের ছবির জন্য ভালো একটি গল্পের খোঁজ করছে। আর এটি চূড়ান্ত করবে অহনা নিজে। তার পরই অহনার হিন্দি ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হবে। ’শোনা যাচ্ছে, ওই ছবিতে নাকি পুরো পরিবারের সব অভিনেতা-অভিনেত্রীরই থাকবে। অর্থাত্ সব ঠিকঠাক থাকলে ধর্মেন্দ্র, হেমামালিনী, সানি দেওল, ববি দেওল, এষা ও অহনা থাকবে। এখন প্রশ্ন উঠছে অহনা নায়িকা হলে ছবির নায়ক কে? তা নিয়ে নাকি হেমা এখন থেকেই চিন্তাভাবনা শুরু করছে।