এবার জন এব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান—ছোট পর্দায় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এঁদের সবাই। শোনা যাচ্ছে, সামনে তাঁদের দলে নাম লেখানোর সম্ভাবনা আছে আমির খানেরও। বলিউড তারকাদের টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার এই ধারায় নতুন সংযোজন জন এব্রাহাম। স্টার চিনতা—সুপারস্টার কা জলওয়া অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আসছেন এই বলিউড অভিনেতা। স্টার প্লাসের এই অনুষ্ঠানের একটি পর্ব উপস্থাপনা করবেন জন। এই পর্বে চমক হিসেবে উপস্থিত থাকবেন আরেক বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। অর্জুন রামপাল, বিবেক ওবেরয়, ফারদিন খানসহ আরও বেশ কয়েকজন অভিনেতাকে দেখা যাবে অক্ষয়ের সঙ্গে। এই পারফরম্যান্সের মাধ্যমে দরিদ্র শিল্পীদের জন্য তহবিল সংগ্রহ করবেন তাঁরা। ওয়েবসাইট।