এবার জনের 'সোলমেট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী জন অভিনয় করেন মাঝেমধ্যে। জনের ভাষায়, ‘পরিচালকদের অনুরোধে’। আর তাঁর নাটক প্রচারিত হয় বিশেষ দিনে কিংবা কোনো উৎসবে। এবার ঈদের জন্য তেমনি একটি কাজ করেছেন তিনি।তাঁর এবারের নাটকটির নাম সোলমেট। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। জনের সঙ্গে আছেন তিশা। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। প্রচারিত হবে আরটিভিতে।
তিশার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতার কথা জন বললেন এভাবে, ‘আমি যে নিয়মিত অভিনয় করি না, তিশার সঙ্গে কাজ করতে গিয়ে তা এক মুহূর্তের জন্যও মনে হয়নি। তিশা আমাকে তা বুঝতেই দেননি।’
গত রোজার ঈদে শাফায়েত মনসুর রানার একটি নাটক করেছিলেন তিনি। নাম অতঃপর...। জন জানালেন, এবারও রানার আরেকটি কাজ করার সম্ভাবনা আছে।
জন এখন কাজ করছেন রেডিও স্বাধীনে। তিনি এই প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ প্রযোজক।