এবার টিভি নাটকে প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা মুস্তফা প্রকাশের মিডিয়াতে আগমন ঘটেছিল ‘নটবর নট আউট’ ছবির মধ্য দিয়ে। তাও আবার ভারতের পশ্চিমবঙ্গে। ছবিটি পশ্চিমবঙ্গের ৭০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিল। ব্যবসায়িকভাবে সফল এ ছবিতে প্রকাশের অভিনয় বিপুলভাবে প্রশংসিত হয়েছে। কলকাতা মাতিয়ে বাংলাদেশের ছেলে মুস্তফা প্রকাশের আবির্ভাব ঘটছে এবার নিজ দেশের টিভি নাটকে। ‘ভুল থেকে শুরু’ নামের এ নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। নাটকে প্রকাশের সহ-অভিনেত্রী ছিলেন তিশা।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘হঠাত্ নাটকটিতে কাজ করেছি। আমি নিজেই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র। তাই চিন্তা করে দেখলাম, নাটক তো একটা করতেই পারি। মূলত সে ভাবনা থেকেই নাটকে কাজ করা। তবে আপাতত নাটকে কাজ করার আর ইচ্ছা নেই আমার।’নাটকটিতে প্রকাশ অভিনয় করছেন বিদেশ ফেরত ছেলের ভূমিকায়। একদিন ভুলক্রমে প্রকাশের বাসায় সাংবাদিক তিশার আগমন ঘটে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে দুজনের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্কের। এভাবেই একটি ‘ভুল’ থেকেই নাটকের কাহিনি এগোতে থাকে।নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘গল্পটি গতানুগতিক। তাই কাজ করতে খুব একটা অসুবিধা হয়নি। তবে সহশিল্পী তিশার কাছ থেকে আমি যে ধরনের সহায়তা পেয়েছি, তা সত্যিই অবিশ্বাস্য। কাজ করতে গিয়ে আমার কখনোই মনে হয়নি তাঁর সঙ্গে এটিই আমার প্রথম কাজ।’