এবার টিভি নাটকে প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তফা প্রকাশের শুরুটা হয়েছিল ভারতের কলকাতার নটবর নটআউট ছবির মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গে একসঙ্গে ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ব্যবসাসফল এই ছবিতে প্রকাশের অভিনয় দারুণ প্রশংসিত হয়। এবার প্রকাশ টিভি নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ভুল থেকে শুরু। এখানে প্রকাশের সঙ্গে অভিনয় করছেন তিশা।নাটকে অভিনয় প্রসঙ্গে প্রকাশ বললেন, ‘হঠাৎ করেই নাটকটিতে কাজ করা। আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র। তাই চিন্তা করে দেখলাম, নাটক তো একটা করতেই পারি। মূলত সে ভাবনা থেকেই নাটকে কাজ করা। তবে এ মুহূর্তে নাটকে আর কাজ করার ইচ্ছে নেই।’নাটকে প্রকাশ বিদেশ থেকে দেশে এসেছেন। একদিন ভুলক্রমে প্রকাশের বাসায় আসেন সাংবাদিক তিশা। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এভাবেই ভুল থেকে শুরু নাটকের কাহিনি এগোতে থাকে। নাটকে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে প্রকাশ জানান, গল্পটা গতানুগতিক। তাই কাজ করতে সমস্যা হয়নি। সহশিল্পী হিসেবে তিশার কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। মনেই হয়নি তিশার সঙ্গে এটি আমার প্রথম কাজ।’