এবার টিভিতে 'জালালের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জালালের গল্প’ ছবিতে মৌসুমী হামিদ ও মোশাররফ করিম
‘জালালের গল্প’ ছবিতে মৌসুমী হামিদ ও মোশাররফ করিম

দেশের বাইরে কয়েকটি উল্লেখযোগ্য উৎসবে ‘জালালের গল্প’ ছবিটির প্রদর্শনী হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছর ৪ সেপ্টেম্বর। দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছে প্রশংসিত হয় ছবিটি। পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে সেরা ছবি নির্বাচিত হয়েছে। এই উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। ভারতের সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত নির্মাতার পুরস্কার পান ছবির পরিচালক আবু শাহেদ ইমন। এর আগে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা ফান্ড পায় ‘জালালের গল্প’।

এবার ছবিটি দেখতে টিভির দর্শক। কাল পয়লা বৈশাখে চ্যানেল আইয়ে বেলা আড়াইটায় দেখানো হবে ‘জালালের গল্প’।
ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। নাম ভূমিকায় অভিনয় করেছেন আরাফাত রহমান ও মোহাম্মদ ইমন।