এবার টিভির অনুষ্ঠান উপস্থাপনা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকআষাঢ়ে গল্প। এটি লিখেছেন দেবাশীষ কাকন, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?রেদোয়ান রনির এফএনএফ নাটকের কাজ করছি। মিরপুরে।নাটকটির এখন কী খবর?পরিচালক তাঁর গল্পটি বলে দেন। এরপর সংলাপ তৈরি ও বলা থেকে শুরু করে অভিনয়—সবকিছুই নিজেদের করতে হয়। তাই সামনে কী ঘটবে, তা আগে থেকে বলা খুব মুশকিল। তবে শুটিংয়ের সময় অনেক হাসির ঘটনা ঘটে। আর হাসির জন্য কেউ সংলাপ বলতে পারি না। এই তো সেদিন আমি, মম, মোর্শেদ আর রোমেল নকল পুলিশ সেজে একজনকে ধমক দিতে যাই। আর এই একটি দৃশ্য করতে আমাদের অনেক সময় লেগেছে। কারণ প্রতিবারই কেউ না কেউ হাসতে শুরু করেন। আর পরিচালক রেগে আগুন।‘ফিফটি ফিফটি’ ধারাবাহিকটি নিয়ে কিছু বলুন।ইফতেখার ফাহমির এই ধারাবাহিকটিতেও কাজ করার সময় অনেক মজা হয়। নাটকের গল্পে আমি নায়ক হওয়ার আশা নিয়ে ঢাকায় এসেছি।‘আষাঢ়ে গল্প’ নাটকে আপনি তো সবকিছু পাল্টে দিতে চান। কেন?আমি সমাজকে খুব ইতিবাচকভাবে দেখতে চাই। অসংগতিগুলো দূর করতে চাই। আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য যে পদক্ষেপগুলো নিই, তা সবার কাছে হাস্যকর হয়ে দাঁড়ায়।ইদানীং আর কোনো ভালো নাটকে কাজ করেছেন?একটা নাটকের কথা আমি বলব, ভ্যাগাবন্ড। পরিচালনা করেছেন রায়হান খান আর লিখেছেন বৃন্দাবন দাস। এতে আমি বেগার চরিত্রে অভিনয় করেছি। নাটকের গল্পে আমি বিপদে পড়লেই হিন্দিতে কথা বলতে শুরু করি।আপনি তো উপস্থাপনা করছেন। ওটার খবর কী?‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানেই আমি প্রথম উপস্থাপনা করেছি। ওটা যাঁরা দেখেছেন, তাঁরা খুবই প্রশংসা করেছেন। তবে এবার চ্যানেল আইয়ে ফ্যান্টাস্টিক ফ্যামিলি নামের একটি পারিবারিক গেম শো উপস্থাপনা করব। শুনেছি, ২৩ এপ্রিল এর প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে।নতুন ছবিতে কবে কাজ করবেন?আমার প্রথম ছবি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর এবার অভিনয় করব মুহম্মদ মোস্তফা কামালের প্রজাপতি ছবিতে। এ সপ্তাহে ছবিটির কাজ শুরু হয়েছে। এখন শুটিংয়ে অংশ নিচ্ছেন জাহিদ হাসান আর মৌসুমী। আমি কাজ করব আগামী মাসে। বিনোদন প্রতিবেদক