এবার ডিজিটাল চলচ্চিত্রে বিন্দু
লাক্স-তারকা বিন্দু প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তৌকির আহমেদের দারুচিনি দ্বীপে। এরপর কাজ করেন খিজির হায়াত খানের জাগো ও সোহেল আরমানের এইতো প্রেম ছবিতে। প্রথম দুটি ছবি মুক্তি পেলেও তৃতীয়টির পুরো কাজ এখনো শেষ হয়নি। এবার বিন্দু চতুর্থ ছবির কাজ শুরু করেছেন। রাফয়েল আহসান পরিচালিত ডিজিটাল এ চলচ্চিত্রটির নাম হচ্ছে ৬৯-পাতলা খান লেন। ছবিতে বিন্দুর বিপরীতে থাকছেন চলচ্চিত্র-অভিনেতা ফেরদৌস। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। ছবির গল্প পুরান ঢাকার মানুষের জীবনধারা এবং এর সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন দিক নিয়ে। ছবিটিতে ফেরদৌস ও বিন্দুকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।ছবিতে অভিনয় প্রসঙ্গে বিন্দু বলেন, ছবিটিতে অভিনয়ের ব্যাপারে অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। অবশেষে সেটা চূড়ান্ত করা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালোও লেগেছে। সবকিছু মিলে ভালোই হবে বলে মনে হচ্ছে।’