এবার ঢাকায় পাওয়ার ভয়েস ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের পর রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর অডিশন এবার শুরু হচ্ছে ঢাকায়। ১৫ থেকে ২১ সেপ্টেম্বর ঢাকার আগ্রহী প্রতিযোগীদের নিয়ে পাওয়ার ভয়েস ২০১২-এর অডিশন শুরু হবে। এই অডিশন পর্ব রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল নাইনের স্টুডিওতে অনুষ্ঠিত হবে। ‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে চ্যানেল নাইনের প্রথম রিয়েলিটি শো পাওয়ার ভয়েস ২০১২। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছেন তানভীর খান। তিনি জানান, ‘এরই মধ্যে পাওয়ার ভয়েস ২০১২-এর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন। সংগীত আকাশের উজ্জ্বল নক্ষত্র তৈরি করার প্রয়াসে শুরু হয়েছে এই রিয়ালিটি শো।’চ্যানেল নাইন ও প্রাণ আর এফ এল গ্রুপ যৌথভাবে আয়োজন করছে পাওয়ার ভয়েস ২০১২। এই প্রতিযোগিতায় মহাগুরু হিসেবে আছেন রুনা লায়লা আর বিচারক হিসেবে আছেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা। আয়োজক সূত্রে জানা গেছে, চারটি অঞ্চলের (রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল) অডিশন শেষে ৫৯ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। খুব শিগগির এরা ঢাকার চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেবেন।‘পাওয়ার ভয়েস ২০১২’ দ্য ভয়েস অব বাংলাদেশের প্রথম স্থান অধিকারী পুরস্কার হিসেবে পাবেন একটি নতুন গাড়ি ও নগদ ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হলো যথাক্রমে পাঁচ ও তিন লাখ টাকা। এ ছাড়া প্রথম পাঁচজনের জন্য থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের পক্ষ থেকে পাঁচটি নতুন অ্যালবাম প্রকাশের সুযোগ।আগ্রহী প্রতিযোগীরা ‘পাওয়ার ভয়েস ২০১২’ দ্য ভয়েস অব বাংলাদেশ সম্পর্কে তথ্য জানতে ০২-৯১০৪৪১৪ ও ০২-৯১০৪৪১৫ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও লগ ইন করতে পারবেন www.powervoice.com.bd ঠিকানায়।