এবার ঢাকায় ‘শেষ সংলাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের শেষ সংলাপ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল গত বছর। কলকাতার গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোত্সবে মিনার্ভা থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। আজ সন্ধ্যায় ঢাকার দর্শকেরা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি প্রথম দেখতে পাবে। জানা গেছে, নাটকের উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক। মিসরের নাট্যকার তাওফিক আল হাকিমের সুলতানুজ্ জান্নাম অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ এবং ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।শেষ সংলাপ প্রসঙ্গে আকতারুজ্জামান বলেন, ‘নাটকটি তাওফিক আল হাকিম লিখেছিলেন উনিশ শতকের গোড়ার দিকে। কিন্তু এর বিষয়বস্তু এখনো সমসাময়িক। অতীতের শাসকদের মতো এখনো রাষ্ট্রীয় শাসনকাজে ধর্ম, আইন ও সন্ত্রাসকে ব্যবহার করা হচ্ছে। নাটকের গল্পে নানা দ্বন্দ্ব রয়েছে। এর পরিণতি জানার জন্য দর্শকদের শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতে হবে।’তিনি জানান, অনীক নাট্যদল আয়োজিত কলকাতার গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোত্সবে শেষ সংলাপ নাটকটি বেশ প্রশংসিত হয়। আর এটি সময় নাট্যদলের ঊনত্রিশতম প্রযোজনা।