এবার তনুশ্রী পদক পাচ্ছেন নারী নাট্যকর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যধারা আজ আয়োজন করেছে ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক’ প্রদান অনুষ্ঠান। এবার এই আয়োজনের দশম বর্ষ পূর্তি হচ্ছে। আর তাই সেই রেশ থাকছে পুরো আয়োজনে। জানা গেছে, এবার তনুশ্রী পদকের জন্য ভাবা হচ্ছে একজন নারী নাট্যকর্মীকে। সৃজনশীল নাট্যতরুণ তনুুশ্রী পদক প্রদান কমিটির আহ্বায়ক অলোক বসু জানান, আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠান শুরু হবে। এবারের তনুশ্রী পদক পাওয়া নাট্যকর্মীর নাম ঘোষণা করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গত বছর থেকে এই পদক প্রদান আয়োজনে যুক্ত হয়েছে ‘তনুশ্রী স্মারক বক্তৃতা’। এবার এই বক্তৃতা দেবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন শামসুল আলম ও মাসুদ পারভেজ।