এবার তাঁরা উপস্থাপনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মঞ্চে একসঙ্গে উপস্থাপনা করবেন ফেরদৌস ও মৌসুমী। ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন তাঁরা দুজনই। জানা গেছে, গত সোমবার তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে আলোচনা করেছেন ফেরদৌস ও মৌসুমী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান ও উপস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। এ ব্যাপারে ফেরদৌস বলেন, “গতানুগতিক নয়, আমরা নতুন কিছু করতে চেয়েছি। এর আগে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান আমি দুবার উপস্থাপনা করেছি। এখানেও সে রকমই কিছু করার ইচ্ছা আছে।”১০ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।