এবার তাঁরা দুজনই বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজ আহমেদ ও নোবেল সাধারণত নায়কের চরিত্রে অভিনয় করেন। আর তাঁদের চরিত্রগুলোর মধ্যে তারুণ্যের একটা ব্যাপার থাকে। এবার তাঁরা একই টেলিছবিতে বাবার চরিত্রে অভিনয় করছেন। টেলিছবিটির নাম অল দ্য বেস্ট।গল্পে মাহফুজের স্ত্রী কে, তা জানা যায়নি। নোবেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মৌ। আর মৌয়ের বোন শখ। একটি শিশুকে নিয়ে গল্প। এটি লিখেছেন প্রসূন রহমান। গল্পের ব্যাপারে এখনই কিছু জানাতে চাননি মাহফুজ ও নোবেল। পাছে আকর্ষণটাই না নষ্ট হয়ে যায়। শুধু জানালেন, শুক্রবার থেকে ঢাকা ও পুবাইলে টেলিছবিটির শুটিং হবে।অভিনয়ের পাশাপাশি টেলিছবিটি পরিচালনা করছেন মাহফুজ আহমেদ। তিনি বললেন, ‘গল্পটি আমার কাছে খুব বেশি সমসাময়িক বলে মনে হয়েছে।’নোবেল বললেন, ‘আমি কিন্তু নাটকের লোক নই। তবে গল্পটি আমাকে অভিনয় করার ব্যাপারে অনুপ্রাণিত করেছে। বাস্তবে এ ধরনের অনেক ঘটনাই ঘটতে দেখা যায়। মনে হচ্ছে, সবকিছু ঠিকমতো হলে খুব ভালো একটা কাজ হবে এটি।’পরিচালক জানিয়েছেন, ঈদে চ্যানেল আইতে দেখানো হবে টেলিছবিটি।