এবার তাঁরা শিক্ষক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা-অভিনেত্রীরা নাকি শেখার মধ্যেই থাকেন। পরিচালক প্রকাশ ঝার আরাকশান ছবির শিল্পীরা বুঝি একটু ব্যতিক্রম। তাঁরা অন্যদেরও শেখান। সম্প্রতি মুম্বাইয়ের ওয়েলিঙ্কার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নাচ ও গিটার বাজানোর ওপর তালিম দিলেন দীপিকা পাড়ুকোন ও সাইফ আলী খান। অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনয়ের ওপর ও প্রতীক বাব্বর শিক্ষার্থীদের দেয়াললিখন শেখান। ছবির গানের সুর ও সংগীত পরিচালক শংকর-এহসান-লয় জুটির শংকর মহাদেবন ও এহসান নূরানী গান নিয়ে কথা বলেন। ইনস্টিটিউটের সমাবর্তন উপলক্ষে ব্যতিক্রম এই আয়োজন করা হয়। আসছে ১২ আগস্ট আরাকশান-এর মুক্তির দিন ঠিক করা হয়েছে। মুক্তির প্রাক্কালে জম্পেশ একটা প্রচারণা হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।