এবার তিনি অভিনয়শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবার অভিনয় করেছেন। ঈদের জন্য তৈরি এই নাটকের নাম ট্রাফিক সিগন্যাল ও হলুদ বাতি। নাটকটি লিখেছেন নজরুল ইসলাম ও পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আইয়ুব বাচ্চু নাটকটির শুটিংয়ে অংশ নেন। আর এই শুটিং হয়েছে আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও এবি কিচেনে।নাটকে অভিনয় প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, ‘গান তো করছি অনেক বছর হলো। নাটকেও প্রচুর গান করেছি। তবে এবারই প্রথম অভিনয় করলাম। আসলে মঞ্চে গান করার সময়ও কিন্তু অভিনয়ের একটা ব্যাপার থাকে। এই নাটকে চরিত্রটির সঙ্গে আমার পুরোপুরি মিল রয়েছে। তাই আলাদা কিছু মনে হয়নি। নাটকটির পরিচালক আমার ভালো বন্ধু। তার প্রস্তাবে না করার কোনো সুযোগ ছিল না।’শহীদুজ্জামান সেলিম বললেন, ‘নাটকের গল্পের কারণেই আইয়ুব বাচ্চুকে প্রয়োজন ছিল। তাঁকে পেয়ে কাজটা আরও ভালো হলো।’নাটকে আরও অভিনয় করেছেন স্বাগতা, সানজিদা প্রীতি ও দীপ্ত।