এবার তিনি ঈশা খাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একেবারে অন্য রকম একটি চরিত্রে এবার অভিনয় করেছি। তা মোটেও গতানুগতিক নয়। মানে দর্শক আমাকে যেভাবে পর্দায় দেখেছে, সে রকম কিছু নয়। এবার কাজ করেছি ঈশা খাঁর চরিত্রে। ঈশা খাঁর মধ্যে নিজস্ব ভূখণ্ড এবং স্বাধীনতার যে ইচ্ছা ছিল, আমার চরিত্রে তার একটা প্রতিফলন রয়েছে। এর আগে কখনো এ ধরনের কাজ করা হয়নি। তাই অভিনয়ের পুরো সময়টাতে নিজেকে ঈশা খাঁ ভাবতে ভালোই লাগছে।’ বললেন তারিক আনাম খান। ইতিহাসের বাংলার বারো ভূঁঁইয়াদের নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক। নাম বাংলার বারো ভূঁইয়া। নাটকটির চিত্রনাট্য তৈরি এবং পরিচালনা করছেন ডায়েল রহমান। তিনি বলেন, ‘ইতিহাস থেকে জানতে পারি, মোগল সম্রাট আকবর পুরো বাংলার ওপর তাঁর অধিকার প্রতিষ্ঠান করতে পারেননি। কারণ বাংলার বড় বড় জমিদারেরা মোগলদের শাসন মানতে চাননি। তাঁদের নিজেদের শক্তিশালী সেনাদল এবং নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তাঁরা এক জোট হয়ে মোগল সেনাপতির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইতিহাসে এই জমিদারেরা বারো ভূঁইয়া নামে পরিচিত। আমি এই বারো ভূঁইয়াদের নিয়ে ধারাবাহিকটি তৈরি করছি।’জানালেন, রাজদরবার ও প্রাসাদ তৈরির ব্যাপারে মোগল আমলের নকশাকে অনুসরণ করেছেন তাঁরা। এ ক্ষেত্রে ইন্টারনেটের সহযোগিতা নিয়েছেন। একই ভাবে ওই সময়ে ব্যবহার করা পোশাক, অলংকার, ঢাল-তলোয়ার, কামান, আসবাব তৈরি করেছেন নিজেরাই। ১০৪ পর্বের এই ধারাবাহিকের এরই মধ্যে ১৩ পর্বের কাজ শেষ হয়েছে।