এবার তিনি নৃত্যশিল্পী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় কিংবা উপস্থাপনা নয়, এবার মঞ্চে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন মোশাররফ করিম। তাঁর সহশিল্পী তানিয়া আহমেদ। মোশাররফ জানান, এবারই প্রথম মঞ্চে গানের সঙ্গে নাচে অংশ নিচ্ছেন তিনি। আর এই অনুষ্ঠানটি হবে কানাডার টরন্টো ও মন্ট্রিয়লে। ফোবানা সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান দুটি।জানা গেছে, এই অনুষ্ঠান দুটিতে যোগ দিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন মোশাররফ করিম, তানিয়া আহমেদ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, ন্যান্সি, সাজু মুনতাসির ও সারিকা। তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যোগ দেবেন এস আই টুটুল।মোশাররফ করিম বললেন, ‘আমি তো নাচতে পারি না। যদি কোনো নাচের দৃশ্য করতেই হয়, তাহলে আগে আমি মাস তিনেক নাচ শিখে নেব; যাতে আমার সেই অংশটি দর্শক অনেক দিন মনে রাখে। তবে গানের সঙ্গে তাল মেলাতে গিয়ে যদি কয়েকটি নাচের মুদ্রা চলে আসে, তবে তাকে কিন্তু নৃত্য বলা ঠিক হবে না।’জানালেন, নাচের পাশাপাশি তিনি নিজের কয়েকটি নাটকের অংশবিশেষে মঞ্চে অভিনয় করবেন। তানিয়া আহমেদ বলেন, ‘আমরা জনপ্রিয় তিনটি বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করব।’শিল্পীরা ২৪ জুন কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।