এবার তিনি যোদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক আগেই আবেদনময়ী নারীর তকমা এঁটে বসে আছেন হলিউড সুন্দরী মেগান ফক্স (২৪)। ট্রান্সফরমার ছবিতে অভিনয় করে বেশ নামডাক হয়েছে তাঁর। কিছুদিন আগে টুম্ব রাইডার-৩ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যুক্তি তাঁর একটাই—দর্শক পূর্বসূরি অ্যাঞ্জেলিনা জোলির ছায়া খুঁজে ফিরতে পারে তাঁর মধ্যে। তাই বলে প্রযোজকের প্রস্তাব প্রত্যাখ্যানের ধৃষ্টতা দেখাননি। রেড সোনজা ছবিটি পুনর্নির্মাণ করতে যাচ্ছেন রোড্রিগোয়েজ। ছবিতে বিকিনি পরিহিতা যোদ্ধা নারীর চরিত্রে দেখা যাবে মেগান ফক্সকে। ওয়েবসাইট।