এবার তিনি সিনেমার নায়িকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নতুন ও ভিন্নধর্মী কিছু না হলে আমি কাজ করি না। মনে হচ্ছে অনেক দিন পর ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করছি। আমি খুব উপভোগ করছি নাটকটির প্রতিটি দৃশ্য। নাটকটিতে আমি চলচ্চিত্রের নায়িকা হয়ে কাজ করছি। বিপরীতে নায়ক হচ্ছেন সজল। এখানে দেখা যায় সজলের সঙ্গে আমার একটা মানসিক বন্ধন তৈরি হয়।’ বলছিলেন অভিনেত্রী শম্পা রেজা। ইকারুসের ডানা নামের এ নাটকটি রচনা করেছেন হূদি হক। যৌথভাবে পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি ও হূদি হক।