এবার দলে বলে অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকবার একা অস্ট্রেলিয়া মাতিয়েছেন সোলস ব্যান্ডের ভোকাল পার্থ বড়ুয়া। অংশ নিয়েছেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। কিন্তু এবার আর একা নন, পুরো ব্যান্ড নিয়েই হাজির হয়েছেন তিনি। গেয়েছেন বৈশাখী এক আয়োজনে। অবশ্য পয়লা বৈশাখ উপলক্ষে তাঁদের এ যাত্রা। জানা গেছে, গত শনিবার অস্ট্রেলিয়ার নিকোলসের লিউমেহ লজে একটি কনসার্টে অংশ নেয় সোলস। সংগীত পরিবেশন করে বাংলাদেশিদের মাঝে। এটি মূলত ‘ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’ আয়োজিত একটি রি-ইউনিয়ন অনুষ্ঠান। এখানে তাঁরা তাঁদের প্রায় ২০টি জনপ্রিয় গান পরিবেশন করেন।
কনসার্ট শেষ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে সোলস-এর সদস্যরা। আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তাঁদের।