এবার ধারাবাহিক নাটক লিখছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশাররফ করিম, শুনলাম, আপনি নাকি ধারাবাহিক লিখছেন?ঠিকই শুনেছেন। আমার লেখা একটি ধারাবাহিক নাটক এখন এসএ টিভিতে প্রচারিত হচ্ছে। নাম বিশেষ দ্রষ্টব্য। এবারই প্রথম ধারাবাহিক নাটক লিখছি। এর আগে অবশ্য আমার গল্প নিয়ে অনেক খণ্ড নাটক ও টেলিছবি তৈরি হয়েছে।নাটক লেখার ব্যাপারে আগ্রহী হলেন কেন?লেখালেখির চর্চা কিন্তু আমার অনেক আগে থেকেই ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীরা মঞ্চে আমার লেখা তিনটি নাটকে অভিনয় করেছেন।কত দিন আগে?তা বছর দশেক তো হবেই।নাটকগুলোর নাম মনে আছে?হ্যাঁ, একলব্য আখ্যান, নমরুদের শকুন আর সীতায়ন।শুধু নাটকই লেখেন?না না, আমি কিন্তু গানও লিখি। এর আগে মঞ্চে হয়বদন ও আরজ চরিতামৃত নাটকের গান লিখেছিলাম।‘বিশেষ দ্রষ্টব্য’ নাটকের ভাবনাটি কী রকম?দাম্পত্য জীবনে বিশ্বায়নের প্রভাব। এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। সম্পর্কের অবনতি হচ্ছে। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝের দেয়ালটি খোঁজার চেষ্টা করেছি।এই নাটকে আপনি অভিনয় করছেন?হ্যাঁ। আরও আছেন আমার স্ত্রী জুঁই, আ খ ম হাসান, রওনক হাসান, জেনি, কচি খন্দকারসহ অনেকে।আজ তো মাছরাঙা টিভিতে আপনার অভিনীত ‘আতঙ্ক’ ধারাবাহিকটি প্রচারিত হবে।নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। ভয় ছেলেটির পিছু ছাড়ছে না। সে যখনই কিছু চুরি করতে যায় কিংবা মিথ্যা বলতে যায়, তখনই একজন মানুষকে দেখতে পায়। ক্রমেই ছেলেটির আচরণ অস্বাভাবিক হয়। ভালো নাটক। দর্শকের ভালো লাগবে।