এবার ধারাবাহিকে নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করছেন চলচ্চিত্রের নায়িকা নিপুণ। নাটকটির নাম রেড সিগন্যাল। লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ সেজান। রাজধানীর উত্তরায় এরই মধ্যে ধারাবাহিকটির ২০ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন নিপুণ। তিনি বললেন, ‘চলচ্চিত্রের কাজের ফাঁকে এ পর্যন্ত আমি আটটি নাটকে অভিনয় করেছি। সব কটি নাটকই তৈরি হয়েছিল ঈদের জন্য। এবারই প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। গল্পটা চমৎকার। আর এই পরিচালকের সঙ্গে এর আগে দুটি কাজ করেছিলাম—একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল আর হাতিম আলী। ওই দুটি কাজই প্রশংসিত হয়। তাই এবার তিনি যখন ধারাবাহিকে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানালেন, আমিও রাজি হয়ে গেলাম।’ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ইনামুল হক, মোশাররফ করিম, মারজুক রাসেল, আ খ ম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, অশোক ব্যাপারীসহ আরও অনেকে। শিগগিরই রেড সিগন্যাল ধারাবাহিকটি প্রচারিত হবে বাংলাভিশনে।