এবার নাটকে অভিনেত্রীর চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি অভিনেত্রী তারিনকে এবার একটি নাটকেও অভিনেত্রীর চরিত্রে কাজ করতে দেখা যাবে। নাটকটির নাম ‘সখি আমার সান্ধ্য পাখির দলে’। এটি লিখেছেন দাউদ হোসাইন আর পরিচালনা করেছেন শামসুদ্দীন খান। নাটকে তারিনের বিপরীতে অভিনয় করেছেন সজল। তারিন এ নাটকে পারমিতা চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, সখি আমার সান্ধ্য পাখির দলে অভিনেত্রীর চরিত্রের কাজটা তিনি খুবই উপভোগ করেছেন। তবে বাস্তবে তারিনের সঙ্গে এ নাটকের পারমিতা চৌধুরীর কোনো মিল নেই।নাটকের গল্পে পারমিতা প্রচণ্ড আত্মপ্রত্যয়ী একজন অভিনেত্রী। অন্যদিকে, মুগ্ধ নামক চরিত্রে অভিনয়কারী সজল বড্ড বেখেয়ালি যুবক। তবে অসম বয়স আর ভিন্ন মানসিকতার দুজন মানুষ একসময় বন্ধনে জড়িয়ে যায়।দুজনই খুব অহংকারী। একই বাড়িতে থাকলেও দুজনের পরিচয় ঘটে ঝগড়া দিয়ে। মুগ্ধর অহংকার খুব আঘাত করে পারমিতাকে। খ্যাতির মোহ থেকে বেরিয়ে এসে মুগ্ধকে বোঝার চেষ্টা করে পারমিতা। ফলাফলে দুজনে জড়িয়ে পড়ে এক অসম সম্পর্কের বাঁধনে। দুজনে হারিয়ে যায় সম্পূর্ণ অন্য একটি জগতে।এবারের একুশে টিভিতে ঈদে সখি আমার সান্ধ্য পাখির দলে নাটকটি দেখানো হবে।