এবার নাটকে তৃতীয় জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সামিয়া আর প্রথম রানার আপ প্রসূনের পর এবার অভিনয় করতে যাচ্ছেন সামিহা। তিনি হয়েছিলেন দ্বিতীয় রানার আপ। নাটকের নাম বোধন। পরিচালক চয়নিকা চৌধুরী নাটকটি তৈরি করছেন দুর্গাপূজার জন্য। প্রচারিত হবে চ্যানেল আইয়ে। ১০ ও ১১ অক্টোবর সামিহা নাটকটির শুটিংয়ে অংশ নেবেন। নাটকে তাঁর চরিত্র প্রসঙ্গে জানালেন, যৌনপল্লি থেকে পালিয়ে আসে মেয়েটি। দুর্ঘটনায় পরিচয় হয় একটি পরিবারের সঙ্গে। এরপর সে সন্ধান পায় এক নতুন জীবনের। প্রথম টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন, আর তাতে দারুণ খুশি সামিহা। বললেন, ‘অনেক ভালো লাগছে। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’জানালেন, আরেকটি নাটকে অভিনয় করবেন তিনি। রেজানুর রহমানের ম্যাজিক ম্যান। এ নাটকে তাঁর বিপরীতে থাকবেন সজল। আর চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে ঈদের আগের দিন রাতে।