এবার নাটকে নিজ নামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে শহীদুল ইসলাম খোকনের ম্যাডাম ফুলি ছবিতে নিজ নামে অভিনয় করেছিলেন সিমলা। ওই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে এবার আর চলচ্চিত্র নয়। নাটকে নিজ নামে অভিনয় করছেন চিত্রনায়িকা সিমলা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফ চন্দন। জানা গেছে, এ মাসের শেষদিকে নাটকটির শুটিং শুরু হবে। নাটকের গল্প তৈরি হয়েছে গ্রাম থেকে আসা একটি ছেলের নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। আমি নায়ক হব নামের নাটকে সেই ছেলেটির চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির।অনেক দিন পর নাটকে অভিনয় করছেন সিমলা। বললেন, ‘গল্পের সঙ্গে আমার বাস্তব জীবনের আংশিক মিল রয়েছে। তা ছাড়া গল্পটি বেশ ভালো লেগেছে, তাই কাজ করতে রাজি হয়েছি।’