এবার নাটকে বীরাঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মেয়েটির জীবনে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। পাকিস্তানি বাহিনী আর তাদের দোসরদের হাতে নানাভাবে নির্যাতিত হয় সে। দেশ স্বাধীন হওয়ার পর বিদেশে চলে যায়। ফিরে আসে ৪০ বছর পর। ৪০ বছর আগে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলতে পারেনি ওই নারী। নাটকের শেষ মুহূর্তে জানা যায় তার অন্য পরিচয়। এমনি গল্প নিয়ে তৈরি হয়েছে দ্য ফাতেমা নাটকটি। এটি পরিচালনা করছেন তৌফিকুর রহমান।নাটকের প্রবাসী এই নারীর চরিত্রে অভিনয় করছেন চম্পা। তিনি বললেন, ‘চলচ্চিত্রে বীরাঙ্গনার চরিত্রে বিভিন্ন সময়ে কাজ করেছি। তবে নাটকে সেভাবে করা হয়নি। আর আমি সাধারণত যে রকম, তা থেকে ভিন্ন কিছু করতে ভালো লাগে। আর সেটা যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে কাজটা আরও বেশি উপভোগ করি। এই নাটকেও তেমনটিই হয়েছে।’