এবার নায়িকা দৌড়ে বীথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার দীর্ঘদিনের ইচ্ছা সিনেমার নায়িকা হওয়ার। কিন্তু সেটা কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছিল না। এক দিন জানতে পারি, আমাদের গ্রামে একজন সিনেমার পরিচালক আসছেন। এ নিয়ে চারদিকে হইচই পড়ে যায়। নিজেকে সিনেমার নায়িকা হিসেবে দেখার নানা ধরনের প্রস্তুতি নিতে থাকি। শুধু আমি একা নই, এই নায়িকা দৌড়ে শামিল হন গ্রামের আরও অনেকে।’ কথাগুলো বলছিলেন সদ্য অভিনয়ে আসা মডেল বীথি। শিমুল সরকারের পরিচালনায় ১০৪ পর্বের ধারবাহিক ‘ডাইরেক্টর’ নাটকে এরকমই একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বীথিকে। নাটকটি যৌথভাবে রচনা করেছেন শিমুল সরকার ও আসাদ সরকার।বীথি আরও বলেন, ‘আমি জীবনে কখনো ভাবিনি এত বড় মাপের অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারব। নাটকটিতে আমি কয়েকজন সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করেছি, যা আমার জন্য একেবারে অন্য রকম অভিজ্ঞতা। তবে এটা ঠিক যে আমি যখন থেকে মিডিয়ায় কাজ করব ভেবেছি, তখন থেকেই ইচ্ছা ছিল একজন ভালো অভিনেত্রী হওয়ার। বলতে পারেন এখন আমার স্বপ্ন পূরণ হতে চলছে। নাটকটিতে কাজ করতে গিয়ে পরিচালক থেকে শুরু করে অনেকেই আমাকে বেশ সহযোগিতা করছেন। পাবনার আঞ্চলিক ভাষায় নির্মিত হাসির নাটক ‘ডাইরেক্টর’-এ বীথি ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শশী, কচি খন্দকার, আ খ ম হাসান, শামীম জামান, শবনম পারভীন প্রমুখ।