দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেডিও চকলেট। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।শুটিং শুরু হয়ে গেছে?না, কাল (শুক্রবার) শুরু করব। ঈদের এই কয়েকটি দিনের ছুটির জন্য অনেক দিন অপেক্ষা করে থাকি। ঈদের দুই দিন আগে শুটিং থেকে ছুটি পেয়েছি। এরপর বাসা থেকে শুধু এক দিন বেরিয়েছিলাম। তাও আবার রাতে। অল্প সময়ের জন্য। গরুর হাটে গিয়েছিলাম।গরুর হাটে!হ্যাঁ, এবারই প্রথম গরুর হাটে গিয়েছিলাম। বনানী হাটে। আমাদের বাসার ঠিক উল্টো দিকেই হাট বসেছিল। প্রতিবছর একই জায়গায় হাট বসে; কিন্তু কখনোই যাওয়া হয়নি। এবার খুব ইচ্ছা হলো। রাতে বাসা থেকে আমরা কয়েকজন মিলে হাটে যাই। এবার আমি নিজে গরু কিনেছি। হাটে কোনো সমস্যা হয়নি?গরুতে আমার দারুণ ভয়। কিন্তু হাটে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে বাসায়। হাটে যাওয়ার আগে সবাই আমার পোশাক নিয়ে প্রশ্ন তুলল। কারণ, আমার পোশাকটি ছিল লাল রঙের। শেষে যে পোশাকটিই পরি, তাতে দেখি কোথাও না কোথাও লাল কিংবা কাছাকাছি কোনো রং আছে। গরুর ভয়ে আমাকে পোশাক বদলাতে হলো। গরু কেনা হলো। রান্নাবান্না?আমি টুকটাক রান্না করি; তাও আবার নিয়মিত না। নিজের পছন্দের দু-একটি আইটেম তৈরি করি, আর সবাইকে বলি, এই খাবার দুটি আমি তৈরি করেছি। ঈদের পর কোন নাটকের শুটিং করবেন?রেডিও চকলেট। প্রতি মাসেই এই ধারাবাহিকের জন্য কয়েকটি দিন বরাদ্দ রাখতে হয়।