এবার নিজেই সেই বিজ্ঞাপনচিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহজাবিন
মেহজাবিন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে। প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্র তৈরি হলো। এই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মেহজাবিন। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন তিনি।
মেহজাবিন বলেন, ‘আমি ২০০৯ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। তখন এমনই একটি বিজ্ঞাপনচিত্র দেখে আমি প্রতিযোগিতায় নাম নিবন্ধন করার ব্যাপারে আগ্রহী হয়েছিলাম। এবার তেমনই একটি বিজ্ঞাপনচিত্রে আমিই কাজ করেছি। এর ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, বিজ্ঞাপনচিত্রটি দেখে অনেকেই প্রতিযোগিতায় নাম নিবন্ধনে আগ্রহী হবেন।’
বিজ্ঞাপন-চিত্রটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। জানা গেছে, দু-এক দিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।