এবার নেলসন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলার জীবন নিয়ে তৈরি হচ্ছে ছায়াছবি। উইনি নামের সেই ছবিতে উইনি ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করছেন জেনিফার হাডসন। এই খবর নিশ্চিত ছিল আগেই। কিন্তু কে হচ্ছেন নেলসন ম্যান্ডেলা? এবার উত্তর মিলল সে প্রশ্নেরও। নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করবেন মার্কিন অভিনেতা টেরেন্স হাওয়ার্ড।দক্ষিণ আফ্রিকা ও কানাডার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। ড্যারেল রুড পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে ৩১ মে থেকে। ওয়েবসাইট।