এবার পুরো অ্যালবামের সংগীতপরিচালক
সংগীতপরিচালক হিসেবে চ্যানেল আই সেরা কণ্ঠ ইমরান কাজ করেন নিজের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোকে’। সম্প্রতি অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। এ অ্যালবামের তিনটি গানের সংগীত পরিচালনা করেন তিনি। তবে এবার আর তিনটি গান নয়। পূর্ণাঙ্গ একটি অ্যালবামের সংগীত পরিচালনার কাজ করবেন তিনি। সামনের সেপ্টেম্বরে এ অ্যালবামটির কাজ শুরু করবেন বলে জানান তিনি। সংগীত পরিচালনার পাশাপাশি অ্যালবামে তাঁর কণ্ঠে দুটি গানও থাকবে। গান থাকবে বর্তমান সময়ের জনপ্রিয় আরও বেশ কয়েকজন গায়কের।এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে একটি পূর্ণাঙ্গ অ্যালবামে সংগীত পরিচালনার কাজ করা। সে এবার সত্যি হতে যাচ্ছে। আশা করছি, এ অ্যালবামটির মধ্য দিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করতে পারব।’এ ছাড়া ইমরান বর্তমানে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শেষ করেছেন হূদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের সুরে ‘এএনএফ’ নামের একটি মিশ্র অ্যালবামের।