এবার পুরোটাই হাসির ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসির ছবিতে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই। ছবির নাম অ্যাকশন রিপ্লে। পরিচালক বিপুল শাহ বলেছেন, ঐশ্বরিয়া এর আগে কমেডি ছবিতে টুকটাক অভিনয় করেছেন। কিন্তু অ্যাকশন রিপ্লে হবে পূর্ণাঙ্গ একটি কমেডি ছবি। এ ধাঁচের কোনো ছবিতে ঐশ্বরিয়ার অভিনয় এবারই প্রথম। বচ্চন পরিবারের বধূর হাতে আরও দুটি ছবি আছে। এর একটি মণিরত্নমের রাবণ, অপরটি সঞ্জয় লীলা বানসালির গুজারিশ। গুজারিশ ছবিটি নভেম্বরে মুক্তি পাবে। ওয়েবসাইট।