এবার পূর্ণাঙ্গ সংগীত পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু চলচ্চিত্রে প্রথম সংগীত পরিচালনার কাজ করেন ২০০৮ সালে। ছবির নাম ‘তুমি আমার স্বামী’। ওই ছবিতে তিনি দুটি গানে সংগীত পরিচালনার কাজ করেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। এরপর ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘লাল টিপ’ ছবিতে একটি গানের সংগীত পরিচালনা করেন। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন ন্যান্সি। ইবরার টিপু এবার প্রথম গায়ক ও সংগীত পরিচালক হিসেবে একটি ছবিতে পুরোপুরি সংগীত পরিচালনার কাজ করছেন। ছবিটির নাম ‘ছেলেটি’। সরকারি অনুদানে নির্মিত ছেলেটির পরিচালক সামিয়া জামান। এতে গান থাকবে চারটি। টিপু জানান, তিনটি গানের কাজ পুরোপুরি শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণা এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজের কবি, রানা, ক্রান্তি, স্মরণ এবং ইবরার টিপু নিজেই। গানগুলোর গীতিকার জুলফিকার রাসেল।ইবরার টিপু জানান, এর আগে দুটি ছবিতে কাজ করলেও এবারই প্রথম একটি ছবিতে পুরোপুরি সংগীত পরিচালনার কাজ করেছেন। বিষয়টা যেমন আনন্দের ঠিক তেমনি অনেক বেশি দায়িত্ববোধের। চেষ্টা করছি ভালো কিছু করার। আশা করছি, ভিন্ন ধরনের একটা স্বাদ সবাই পাবে।