এবার প্রযোজনায় আমিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বসূরি অভিনয়শিল্পীদের পথ ধরে এবার সেদিকে হাঁটতে শুরু করছেন বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেল। এখন থেকে অভিনেত্রী আমিশা দর্শকদের কাছে নতুন পরিচয়ে উপস্থিত হবেন। অভিনয়ের পাশাপাশি আমিশা প্যাটেল ছবি প্রযোজনাও করবেন। মুম্বাই মিররে প্রকাশিত খবরে জানা গেছে, শিগগিরই তিনি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেবেন। এরই তাঁর বন্ধুবান্ধব এবং স্বজনদের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপারে পূর্বাভাসও দিয়েছেন তিনি। আমিশা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাখছেন ‘আমিশা প্যাটেল প্রোডাকশন’।প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক অবশ্য আমিশা একা নন। তাঁর সঙ্গে আরও আছেন দীর্ঘদিনের বন্ধু কুনাল। যে কিনা এরই মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সফলভাবে করার মাধ্যমে বিভিন্ন মহলে সুনাম কুড়িয়েছেন। এর বাইরে কুনাল বলিউডের বিভিন্ন তারকার বিয়ের অনুষ্ঠানের ইভেন্টের কাজও করেছেন। সর্বশেষ তিনি দুবাইয়ে বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খানের বিয়ের অনুষ্ঠানটি সফলভাবে করেছেন বলে জানা গেছে।এদিকে আমিশার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কুনালের স্ত্রী শালু ও আমিশা দুজনই খুব ভালো বন্ধু। এমনকি তাঁরা তিনজনই প্রায়ই একসঙ্গে সময় কাটান।