এবার প্রিন্স মাহমুদের ‘নির্বাচিতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স মাহমুদ তাঁর সর্বশেষ অ্যালবাম (দেবী) করেছিলেন ২০০৭ সালে। বিভিন্ন শিল্পী গান করেছিলেন এই অ্যালবামে। এরপর বিরতি। এবার ঈদে আসছে প্রিন্স মাহমুদের নতুন অ্যালবাম নির্বাচিতা। সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শফিক তুহিন, মাহাদী, এলিটা, আরফিন রুমী, পারভেজ, কণা, রুমী ও প্রিয়াঙ্কা গোপ। অ্যালবামের গানের সংখ্যা আটটি। এর মধ্যে রয়েছে চারটি একক কণ্ঠের গান।প্রিন্স মাহমুদ বলেন, ‘এ সময়ের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করেছি। আশা করছি, গানগুলো সবার ভালো লাগবে।’অ্যালবামটি বাজারে আনছে অগ্নিবীণা।