এবার প্রেতাত্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাদিয়ার প্রেমে প্রায় পাগল একই গ্রামের মাসুদ। কিন্তু বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না মাসুদের বাবা। তিনি কৌশলে নাদিয়াকে মেরে ফেলার পাঁয়তারা করতে থাকেন। অবশেষে জেদের বশবর্তী হয়ে মাসুদের বাবা ঠিকই মেরে ফেলে নাদিয়াকে। বাবার এ রকম পৈশাচিক আচরণে পাগলপ্রায় হয়ে উঠে মাসুদ। অবশেষে ছেলেকে গৃহবন্দী করে রাখেন বাবা মামুনুর রশীদ। অয়ন চৌধুরীর রচনা ও শিবলী কাইয়ুমের পরিচালনায় মেঘবতী নামের একটি নাটকে এ রকমভাবেই ঘটনাটিকে তুলে ধরা হয়েছে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন,‘এই প্রথম ভিন্ন ধরনের একটি চিত্রনাট্যে কাজ করলাম আমি। নাটকটিতে আমি যাত্রাপালায় কাজ করি। একসময় আমাকে ভালোবাসার জন্য মেরে ফেলে গ্রামের মোড়ল মামুনুর রশিদ। পরে আমাকে দেখা যাবে প্রেতাত্মা হয়ে হাজির হতে। যা সবাইকে অবাক করে দেবে এবং মোড়ল এতে ভীত হয়ে পড়েন।’