এবার ফুটবলে শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মাঠে কলকাতা নাইট রাইডার্সের মালিক হয়েছেন, একবার জিতেছেন শিরোপাও। ফুটবলটাই বা বাদ রাখবেন কেন
শাহরুখ খান! বাদ রাখছেন না এটাও, শাহরুখ এবার একটি ফুটবল দলও কিনছেন এবং তা কলকাতা দলটিই। আগামী
বছরের জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে নতুন ফুটবল লিগ। আয়োজন করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই লিগে
দেখা মিলবে দুনিয়া কাঁপানো সব ফুটবল তারকাকে। তাঁদের মধ্যে থাকছেন ডেভিড বেকহ্যাম, থিয়েরি ওঁরি, মাইকেল
ওয়েন ও রাউল গঞ্জালেসরা। আইএএনএস।