এবার ফেরার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ তাঁকে আদর করে ডাকেন ‘দুরন্ত বালিকা’, কেউ বলেন ‘দস্যি মেয়ে’। দস্যি মেয়ের দস্যিপনায় হলিউড এখন সরগরম। কদিন আগে জেল খেটে বেরিয়েছেন। তারপর যেতে হলো মাদক নিরাময় কেন্দ্রে, তাও বাধ্যতামূলক। এখন আদালতের নিষেধাজ্ঞা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ঘুরছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের বাইরে যাওয়া বারণ। অ্যালকোহল গ্রহণের দায়ে আইন-আদালত-পুলিশ গত তিন বছর ধরে লিন্ডসে লোহানের পিছু ছাড়তে চাইছে না। সেই লোহান এবার ফেরার কথা বললেন। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন এই অভিনেত্রী বললেন, ‘যথেষ্ট হয়েছে। এখন আমি আমার ক্যারিয়ার ফিরে পেতে চাই। একটা সময় ভালো ভালো ছবিতে কাজ করেছি। সেই অবস্থানটা ফিরে পেতে চাই। কে, কী বলল তা নিয়ে মাথা ঘামাই না এখন। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি।’ ওয়েবসাইট।