এবার ফ্যাশন শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানে আরও কিছুদিন থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। চলচ্চিত্র উৎসব শেষে একটি ফ্যাশন শোতেও অংশ নেবেন তিনি। অ্যামফার অর্থাৎ দ্য আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের আয়োজনে এ ফ্যাশন শো হবে। ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা পোশাক পরে এ ফ্যাশন শোতে হাঁটবেন ঐশ্বরিয়া।প্রসাধনীর ব্র্যান্ড লরিয়েল প্যারিসের দূত হিসেবে কান চলচ্চিত্র উৎসবে এসেছেন তিনি। আর এর আগেও অ্যামফারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এবার ফ্যাশন শোর পর এক নিলামেও অংশ নেবেন। এ নিলাম থেকে এইডস গবেষণার তহবিল সংগ্রহ করা হবে।সোনালি রংটাকে মূল ভাবনায় রেখে ঐশ্বরিয়ার পোশাকের নকশা করা হবে। আর এ শোতে বিশ্বের খ্যাতনামা মডেলরা তুলে ধরবেন সোনালি রঙের গাউন আর গয়নার সংগ্রহ। আইএএনএস।