এবার বলিউডে আসছেন কমল হাসান তনয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মেন্দ্র, অনিল কাপুর ও রণধীর কাপুরের কন্যাদের পর এবার বলিউডে আসছেন অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান, তবে বাবার হাত ধরে নয়, একেবারে নিজের চেষ্টায়। এরই মধ্যে শ্রুতির সঙ্গে পরিচালক মধুর ভান্ডারকারের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শ্রুতি মধুর ভান্ডারকারের পরবর্তী ছবি দিলতো বাচ্চা হ্যায় জির নায়িকা হতে যাচ্ছেন। কমেডি ধাঁচের এ ছবিটিতে শ্রুতির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন এমরান হাশমি। সবকিছু ঠিকঠাক করার পর পুরো ব্যাপারটি বাবা কমল হাসানকে জানান পরিচালক নিজেই। তবে এ নিয়ে বাবারও কোনো আপত্তি নেই। দিলতো বাচ্চা হ্যায় জি ছবিটি এ বছরেই মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা করছেন পরিচালক।