এবার বলিউডে এ আর রেহমান জুনিয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমানের ছেলে আমীনের। বাবার প্রযোজনা সংস্থা থেকে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করবে ১০ বছর বয়সী এ আর আমীন।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, কয়েক মাস ধরে অনেকটা গোপনেই নিজের পরবর্তী প্রোজেক্টের কাজ করছেন রেহমান। এরই মধ্যে তিনি একটি প্রোডাকশন কোম্পানি খুলেছেন। নতুন এই কোম্পানির ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করবে আমীন।তবে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন রেহমান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এ বছরের ডিসেম্বরে আমাদের নতুন প্রোজেক্টের ঘোষণা দেওয়া হবে। এই প্রোজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো শিশুরা। তাই এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে আমার ছেলে আমীন। যা-ই হোক, এ মুহূর্তে এর বেশি কিছু বলতে চাইছি না। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ডিসেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’