এবার বাংলাভিশনে টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের সঙ্গে যুক্ত হলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’। মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এই চ্যানেলটি। আজ মঙ্গলবার দুপুরে বাংলাভিশন কার্যালয়ে বাংলাভিশন ও ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, বিজ্ঞাপন বিভাগের প্রধান নুরুল ইসলাম খান, অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ, অনুষ্ঠান ব্যবস্থাপক দেওয়ান শামসুর রকিব, ছবির কাহিনিকার আনিসুল হক, মোস্তফা সরয়ার ফারুকী এবং ‘টেলিভিশন’ ছবির তিন অভিনয়শিল্পী মোশাররফ করিম, তিশা, চঞ্চল চৌধুরী এবং কলাকুশলীরা।মোস্তফা সরয়ার ফারুকী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাভিশন এখন অনেক বেশি এগিয়ে এসেছে এবং এর দর্শকসংখ্যা অনেক বেড়েছে। মিডিয়া পার্টনারের এই চুক্তির মধ্য দিয়ে আশা করছি দুই দলের ব্যাটিংটা ভালোই হবে।’আনিসুল হক বলেন, ‘টেলিভিশন চলচ্চিত্রের গল্পটা আমার ও সরয়ার দুজনেরই গল্প। এরই মধ্যে ছবিটি গল্পের জন্য পুশানে ১০ হাজার ডলার পুরস্কার পেয়েছে। আবেগ আর বাস্তবতা মিলেই টেলিভিশন চলচ্চিত্রের গল্প। আশা করছি, সবার ছবিটি ভালো লাগবে। টেলিভিশন সফল হলে বাংলাদেশের চলচ্চিত্র এবং সবার জন্য লাভজনক হবে।’মোস্তফা ফিরোজ বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র টেলিভিশন নামটাই আমাকে খুব আন্দোলিত করেছে।’বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘কোনো চলচ্চিত্রের সঙ্গে বাংলাভিশনের এবারই প্রথম চুক্তিবদ্ধ হওয়া। যত দূর শুনেছি, তাতে মনে হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র টেলিভিশন সফল হবে।’এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘টেলিভিশন’ ছবির তিন অভিনয়শিল্পী মোশাররফ করিম, তিশা ও চঞ্চল চৌধুরী।টেলিভিশন ছবির গল্প সম্পর্কে জানা গেছে, একটি নিস্তরঙ্গ জায়গায় সেখানকার মানুষ এবং জীবনের মধ্যে টেলিভিশনের প্রভাবে যে বিরাট একটা পরিবর্তন হয়, সেটাই টেলিভিশন ছবির মূল বিষয়। টেলিভিশন চলচ্চিত্রটি মানব সম্পর্কেরই একটা গল্প।মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রের কাজ শুরু হবে আগামী ডিসেম্বরে। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। প্রযোজক হিসেবে আরও আছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম জার্মানি।