এবার বার্বি ডলের মডেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলায় ক্যাটরিনা কাইফের খেলার সাথী ছিল বার্বি ডল। এবার সেই বিশ্বখ্যাত বার্বি ডলের (বার্বি পুতুল) মডেল হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। জানা গেছে, এখন থেকে বার্বি ডলগুলো ক্যাটরিনার আদলেই তৈরি হবে। গত বছর ছিল বার্বি ডলের ৫০ বছর পূর্তি। সে উৎসবে ক্যাটরিনা অংশ নিলেও তখন পর্যন্ত বার্বি ডলের মডেল হননি। মডেল হওয়ায় প্রতিক্রিয়ায় ক্যাটরিনা বলেন, ‘ছোটবেলায় আমরা ছয় বোন মিলেই বার্বি ডল নিয়ে খেলতাম। কিন্ত বার্বি ডল বাড়িতে ছিল মাত্র দুটি। তাই নিয়ে আমাদের মধ্যে এক ধরনের কাড়াকাড়ি শুরু হতো। একবার আমাদের বোনদের মধ্যে বার্বি ডলের অধিকার নিয়ে কাড়াকাড়ি শুরু হল। টানাহেঁচড়ায় ওই বার্বি ডলের একটি হাত ভেঙে যায়। কিছুতেই সেই ভাঙা হাত ঠিক করতে পারিনি। খুব দুঃখ পেয়েছিলাম সেদিন। এখনো অবশ্য সেই দিনের কথা ভাবলে মনে মনে খুব দুঃখ পাই।’