এবার বিবারের মুখে উল্কি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরজুড়েই উল্কি এঁকে রেখেছেন জাস্টিন বিবার। কানাডিয়ান এই গায়ক এবার মুখেও উল্কি আঁকালেন। খবর শুনে চোখ কপালে উঠল? বিবারের কাণ্ডকীর্তি অবাক করা হবে—এটাই যেন এখন স্বাভাবিক হয়ে উঠেছে।
সম্প্রতি নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিবার। তবে, সেখানে তাঁর মুখে উল্কি খুঁজতে গেলে বোধ হয় আতশ কাচ লাগবে। বাঁ চোখের কোণে ছোট্ট করে একটি উল্কি আঁকিয়েছেন এই পপ গায়ক।
এমন চিহ্ন, যা খুঁজেই পাওয়া যায় না, সেটা আঁকিয়ে কী লাভ তা বিবারই বলতে পারবেন। ২২ বছর বয়সী এই তারকার শরীরজুড়ে এখন অর্ধ শতকের বেশি উল্কি।
সূত্র : ইউএস ম্যাগাজিন।